ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
এখন জনপদে
0

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে তার প্রথম সরকারি সফরের দ্বিতীয় দিনের কর্মসূচিতে তিনি এ ভিত্তি স্থাপন করেন।

আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) সকাল বেলা ১১টায় সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে এ ভিত্তি স্থাপন করা হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে উচ্চ শিক্ষার প্রসার ঘটিয়ে কর্মসংস্থান সৃষ্টি হবে, শিক্ষার মান উন্নত হবে।’

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে রাষ্ট্রপতি দেশের বর্তমান রাজনীতি নিয়ে বলেন, ‘সংঘাতের রাজনীতি দেখতে চাই না।’

জেআর