কুষ্টিয়ায় বন্যা দুর্গতদের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করছে বিজিবি
এখন জনপদে
1

কুষ্টিয়ার দৌলতপুরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার চিলমারী ইউনিয়নের চর চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বিজিবি জানিয়েছে, দুটি স্থানে ৫০০ দুর্গত পরিবারের মধ্যে চাল আটা আলু তেল লবণ সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। দুর্গাতরা লাইনে দাঁড়িয়ে বিজেপির কাছ থেকে এ ত্রাণ সামগ্রী সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন, ৪৭ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল রাশেদ কামাল রনিসহ বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

এরআগে আকস্মিক বন্যায় দৌলতপুর উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়ে ৪০টি গ্রামের অন্তত ৫০ হাজার মানুষ। তবে গত তিনদিন ধরে ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তিন দিনে প্রায় ১৫ সেন্টিমিটার পানি কমেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

জেআর