নেত্রকোণার হাওরে বজ্রপাতে খামারি নিহত

বজ্রপাতের ফাইল ছবি
এখন জনপদে
0

নেত্রকোণার খালিয়াজুরী হাওরে হাঁস আনতে গিয়ে শফিকুল মিয়া (২৬) নামের একজন খামারি নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) দুপুরে খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শফিকুল ওই গ্রামের ইসহাক মিয়ার ছেলে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার মো. অলিদুজ্জামান জানান, শফিকুল হাঁস পালন করতেন। হাওর থেকে তার হাঁস আনতে গেলে বজ্রপাতে আহত হয়ে পড়ে থাকে। পরে গ্রামের অন্যরা হাওরে নিথর দেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।

আরও পড়ুন:

স্থানীয় সূত্র জানায়, সাতগাঁও গ্রামের ইউপি সদস্য ছিলেন শফিকুলের বাবা ইসহাক। তাদের নিজস্ব হাঁসের খামার ছেলেই দেখাশোনা করতো। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার হাঁস আনতে গেলে বজ্রপাতের তার মৃত্যু হয়।

এসএইচ