সাফ চ্যাম্পিয়নশিপ: ভুটানকে হারিয়ে ফাইনালে ভারত

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানকে হারানোর পর ভারতীয় ফুটবল দলের উদ্‌যাপন
ফুটবল
এখন মাঠে
0

সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ভারতের দলটি। প্রথমার্ধের নবম মিনিটেই পি ভি বিষ্ণুর আড়াআড়ি শটে এগিয়ে যায় ভারত। কোচ নওশাদ মুসার দল টুর্নামেন্টের অন্য ম্যাচগুলোর মতো এদিনও হাই প্রেসিং ফুটবল খেলে। টানা আক্রমণের সুফল হিসেবে ২৮ মিনিটে দলের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন চিংলেনসানা সিং। প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হলেও বল দখলে ভারতেরই আধিপত্য ছিল।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের করে নেয় ভুটান। ৪৮ মিনিটে অধিনায়ক চেনচোর পাস থেকে গোল করে ব্যবধান কমান ভুটানের মিডফিল্ডার তোবদেন। এরপর সমতায় ফিরতে একের পর এক আক্রমণ করে ভুটান। তবে ভারতের রক্ষণভাগের দৃঢ়তায় হতাশ হতে হয় তাদের। শেষ দিকে একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়ে হিমালয়পাড়ের দেশটি।

এএম