আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। আটককৃত সনিসহ উদ্ধারকৃত মালামাল দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, গতকাল (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) বিকেলে ৪৭ বিজিবির অধীন শেওড়াতলা পুকুরপাড়ে অভিযান চালিয়ে মালিকবিহীন ৯৫ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ৩৮ হাজার টাকা।
একই রাতে রংমহল এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ২ হাজার ৮০০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৫৯ প্যাকেট পাতার বিড়ি।এসবের সিজার মূল্য ৮ লাখ ৪৩ হাজার ২৪৫ টাকা।
এছাড়া সকালে ডাক্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৮ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ মো. সনি নামে ২৫ বছর বয়সী এক যুবককে আটক করা হয়। এ চালানের সিজার মূল্য ৭০ হাজার ২৮ টাকা।
সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক কর্নেল রাশেদ কামাল রনি।





