আজ (বুধবার, ৩০সেপ্টেম্বর) দুপুরে পাবনা সদর উপজেলার দক্ষিণ রাঘবপুর এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীর কার্যালয়ের গেটের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, এসআরবি সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় এসআরবি-১২, সিপিসি-২ পাবনার একটি আভিযানিক দল এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন সিপিসি-২ পাবনা এসআরবি’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকারের নেতৃত্ব এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত’রা হলেন— পাবনা আটঘরিয়া উপজেলার শ্রীপুর গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে মো. টুটুল (৪০), রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর হাজামপাড়া গ্রামের মান্নান শেখের ছেলে মো. হৃদয় শেখ (২২) এবং একই উপজেলার আলাইপুর গাফতলী পাড়ার মো. আলাউদ্দিন সরদারের ছেলে মো. মোশরাকিন আলম ওরফে হারুন (২৩)।
গ্রেপ্তার তিনজনের দীর্ঘদিন মাদক কেনাবেচা করে আসছিল। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান পাবনা এসআরবি’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার।





