বিজিবি জানায়, চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়।
এ সময় ৩৩টি শাড়ি, ১৮টি থ্রি-পিস, ৫টি বালিশের কভার, ৫টি বিছানার চাদর, ৫০০ গ্রাম জিরা, এক প্যাকেট ফুচকা, এক কেজি কিসমিস ও ৬৮৬টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৬ লাখ ৬৯ হাজার ৭২৫ টাকা।
বিজিবি আরও জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।





