ঠাকুরগাঁওয়ে জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত কমিটির মতবিনিময় সভা

ঠাকুরগাঁও
জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত কমিটির মতবিনিময় সভা
এখন জনপদে
1

ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত কমিটির এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) সন্ধ্যায় জেলা প্রশাসক সভা কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় জেলার ক্রীড়াঙ্গনকে নতুন গতিতে ফিরিয়ে আনা, নিয়মিত লিগ ও টুর্নামেন্ট আয়োজন এবং তৃণমূল পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড় তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।

আরও পড়ুন:

আয়োজিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক ও ক্রীড়া সংস্থার সভাপতি রফিকুল হক, নব-নির্বাচিত সাধারণ সম্পাদক নূর-এ-শাহাদৎ স্বজন, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু, সদস্য মির্জা ফয়সল আমিন, শরিফুল ইসলাম শরিফসহ ক্রীড়া সংস্থা কমিটির সদস্যরা অংশ নেন।

সভায় বক্তারা জানান, ঠাকুরগাঁওয়ের ক্রীড়া ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ। তবে সঠিক পৃষ্ঠপোষকতা এবং নিয়মিত চর্চার অভাবে অনেক প্রতিভাবান খেলোয়াড় হারিয়ে যাচ্ছে। নব-নির্বাচিত এই কমিটির হাত ধরে জেলার ফুটবল, ক্রিকেট, দাবা, টেবিল টেনিসসহ সকল ধরণের খেলাধুলায় নতুন প্রাণসঞ্চার হবে বলে ক্রীড়ামোদীরা আশা প্রকাশ করেন।

এসএস