পরে সীমান্তে তাদের আটক করে রাতে ফেরত পাঠায় বিজিবি। তাদের মধ্যে ৬ জন পুরুষ ও ১ জন নারী রয়েছেন।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, ‘সীমান্তে অবৈধ পারাপার ও পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ওই সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইনের চেষ্টা করা হয়েছিল আমরা তাদের ফেরত পাঠিয়েছি।’





