ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পুলিশভ্যান, পুলিশ-আসামিসহ আহত ৫

ব্রাহ্মণবাড়িয়া
দুর্ঘটনাগ্রস্ত পুলিশের ভ্যান
এখন জনপদে
0

ব্রাহ্মণবাড়িয়ায় আসামি বহনকারী পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন পুলিশসদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত হয়েছেন। আজ (শুক্রবার, ৯ অক্টোবর) বিকেলে জেলার বিজয়নগর উপজেলার মনিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন— বিজয়নগর থানার কনস্টেবল মো. মোস্তফা (৩০), মো. জুম্মান (৩০) ও পিকআপ ভ্যানের চালক নায়েক তোফায়েল আহমেদ (৪২) এবং পৃথক দুই মামলার দুই আসামি মহন মিয়া (৪৫) ও রুজিনা বেগম (৩৫)।

আরও পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম জানান, দুপুরে বিজয়নগর থানা থেকে দু’জন আসামি নিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান জেলা আদালতের উদ্দেশে যাচ্ছিলো। পথিমধ্যে মনিপুর এলাকায় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

পরে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।

এসএইচ