ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় থাকবে বিজিবি

ব্রাহ্মণবাড়িয়া
নিরাপত্তায় বিজিবি
এখন জনপদে
0

ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্ত এলাকার পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন বাহিনীটির উত্তরপূর্ব রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম চৌধুরী।

আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) বিকেলে ভারত সীমান্তবর্তী আখাউড়া উপজেলার রাধামাধব আখাড়া পূজামণ্ডপসহ সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

চলতি বছর জেলায় ৬২৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ভারত সীমান্তবর্তী আখাউড়া, কসবা ও বিজয়নগর উপজেলায় বেশ কয়েকটি পূজামণ্ডপ রয়েছে।

আরও পড়ুন:

রিজিয়ন কমান্ডারের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের সময় বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদসহ বিজিবির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফুল ইসলাম বলেন, ‘এরইমধ্যে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো রয়েছে। পূজা ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটনার শঙ্কা নেই। আমরা আশা করি উৎসবমুখর পরিবেশ এবং শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।’

এসএস