গতকাল (রোববার, ১ নভেম্বর) চুরখাই এলাকায় রাজীব পরিবহনের বাস চাপায় ময়মনসিংহ নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী জাকিরুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় ঢাকা-মানসিংহ মহাসড়ক অবরোধ করে কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এসময় ঘণ্টাব্যাপী এ রুটে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, আগামীকাল (মঙ্গলবার, ৩ নভেম্বর) সকাল ১১টার মধ্যে ঘাতক রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল, চালকদের বিচারের আওতায় আনতে হবে।
এছাড়া সড়কে শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে প্রশাসনের যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে শিক্ষার্থীরা আগামীকাল থেকেই বৃহৎ আন্দোলনের ডাক দেবেন বলেও হুঁশিয়ারি দেয়া হয়।
নগরীর দীঘারকান্দা বাইপাস এলাকায় অবরোধে আটকা পড়ে ঢাকা ময়মনসিংহ রুটে আসা-যাওয়া করা জামালপুর, নেত্রকোণা, শেরপুর, কিশোরগঞ্জ রুটের বাস, ট্রাক ও পণ্যবাহী গাড়ি, এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।





