জাপানের সঙ্গে পারস্পরিক অংশীদারত্বের পথচলাকে নতুন মাত্রায় নিতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশে এখন
1

বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে জাপান-বাংলাদেশের পারস্পরিক অংশীদারত্বের পথচলাকে বাংলাদেশ নতুন মাত্রায় নিতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ (মঙ্গলবার, ২৭ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যৌথ বিবৃতিতে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ‘পারস্পারিক শ্রদ্ধা ও বিশ্বাসের উপর নির্ভর করে জাপান বাংলাদেশ সম্পর্ক।’

বিবৃতিতে বাংলাদেশ ও জাপানের সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ার সুযোগ এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী পরবর্তী উন্নয়ন অগ্রগতিতে জাপানকে পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

এসময় জাপান বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এদিকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বাংলাদেশের উন্নয়নে সবধরনের সহায়তা দেয়ায় প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশ জাপানের গুরুত্বপূর্ণ অংশিদার বে অব বেঙ্গল ঘিরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জাপান।’

এসএইচ