আহত এসআই জনি, জিহাদ ও কনস্টেবল ইমরানকে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাত ৯টার দিকে কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে যান গোয়েন্দা পুলিশের সদস্যরা। এসময় ছাত্রদল নেতা সংগ্রাম হোসেনসহ কয়েকজনকে মাদকসহ আটক করে পুলিশ।
খবর ছড়িয়ে পড়লে সরকারি কলেজ এবং কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে পুলিশের ওপর চড়াও হন। এক পর্যায়ে পুলিশ সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন।
আরও পড়ুন:
অভিযোগ, এ সময় পুলিশের ওপর লাঠি সোটা নিয়ে হামলা হামলা চালায় বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। অন্যদিকে ছাত্রদল আটক নেতাকর্মীদেরও ছাড়িয়ে নেয় বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা সংগ্রামের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ঘটনায় কারা জড়িত বা কী কারণে পুলিশের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বলেন, ‘এরকম কোনো ঘটনা ঘটেনি। একটু ভুল বোঝাবুঝি ব্যাপার আছে নিজেদের মধ্যে কথা বলে শেষ করেছি। বিস্তারিত পরে জানাতে পারবো।’




