আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা থানা সহ আশপাশের কয়েক থানার চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পরিদর্শনে এসে ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, ‘ভাঙ্গায় যাহারা ইকোনমিসহ মশাল মিছিল করেছে, ফরিদপুরে গাড়িতে আগুন ধরিয়ে মানুষকে হত্যা করেছে, তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। পৃথক ঘটনায় ফরিদপুরে ও ভাঙ্গায় ২টি মামলা দায়ের করা হয়েছে । বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’
এছাড়া ভাঙ্গা এবং ফরিদপুর জেলাসহ আশপাশের কয়েক থানার ওসিদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয় বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়েছে বলেও তিনি জানান। তারা সার্বিক পরিস্থিতি নিয়ে সব সময় সতর্ক অবস্থায় মাঠে থাকবে। ভাঙ্গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানান বলে জানান ডিআইজি।
আরও পড়ুন:
এরপরে ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী বলেন, ‘ফরিদপুরের বাসে যারা আগুন দিয়ে একজন মানুষকে হত্যা করেছে। তাদেরকে শনাক্ত করেছি। দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে মিডিয়ার সামনে তুলে ধরা হবে। এ ঘটনায় ফরিদপুরে মামলা দায়ের করা হয়েছে।’
এর মধ্যে ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘ভাঙ্গায় আগুনের মিছিল করেছে, মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করেছে। তাদেরকে কাউকে ছাড় দেয়া হবে না। এ ঘটনায় গতকাল রাতে ২৯০ জনের নাম উল্লেখ করে আরও অনেক জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’
উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামটস্ত পৌর বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে পার্কিং করা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসে ঘুমিয়ে থাকা কালাচান শেখ (৫৫) নামে বাসটির চালকের মৃত্যু হয়েছে।





