চট্টগ্রামের আলোচিত ডেভিড ইমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রাম
আদালতে নেয়ার সময় ডেভিড ইমন
এখন জনপদে
আইন ও আদালত
0

চকবাজারের চন্দনপুরায় স্মার্ট গ্রুপের পরিচালক মজিবুর রহমানের বাসভবনে গুলিবর্ষণের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চট্টগ্রামের আলোচিত মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ (বৃহস্পতিবার, ১২ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত পৃথক আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

অন্যদিকে, চকবাজার-বাকলিয়া অ্যাক্সেস রোডে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিডিএনের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শুনানি ও আদালতের কার্যক্রম শেষে কঠোর পুলিশি নিরাপত্তায় তাকে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়। গত জুলাই মাসে যশোর সীমান্ত দিয়ে ভারত পালানোর সময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। ইমন ছোট সাজ্জাদের অনুসারী হিসাবে পরিচিত।

এর আগে তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। বর্তমানে একাধিক মামলায় কারাগারে রয়েছেন ডেভিড ইমন।

এসএইচ