পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ সদস্য নিহত

আহত পুলিশ সদস্য
এশিয়া
বিদেশে এখন
0

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১ পুলিশ সদস্য। এসময় পুলিশের সঙ্গে হামলায় নিহত হয়েছে ১৮ জন হামলাকারী।

প্রদেশের কোহাট শহরে অবৈধ স্বর্ণখনিতে অভিযান শেষে ফেরার পথে হামলার কবলে পড়ে পুলিশের একটি দল।

এক বিবৃতিতে খাইবার পাখতুনখোয়া পুলিশ জানিয়েছে, পুলিশের এই দলটি স্থানীয় বেসামরিক প্রশাসনের সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করছিল।

আরও পড়ুন:

এসময় নিষিদ্ধ ঘোষিত তেহরিক ই তালেবান পাকিস্তানের সহযোগী সংগঠন ফিতনা আল খাওয়ারিজ অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলেই প্রাণ হারান বেশ কয়েকজন পুলিশ সদস্য। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে পুলিশের পাল্টা আক্রমণে নিহত হয়েছে সংগঠনটির ১৮ জন সদস্য।

এসএস