গতকাল (সোমবার, ১৬ নভেম্বর) গভীর রাত থেকে কুয়াশা বেড়ে যাওয়ায় মহাসড়কে যানবাহনের সংখ্যা কমে গেছে। এছাড়াও ধীর গতিতে যানবাহন চলাচল করছে। এ দিকে আবহাওয়া অফিস জানিয়েছে সকাল ৯ টায় টাঙ্গাইলের তাপমাত্রা ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুবুর রহমান জানান, কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি। মহাসড়কে পুলিশ কাজ করছে।





