সুনামগঞ্জের ধর্মপাশা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন

সুনামগঞ্জ
ধর্মপাশা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন
এখন জনপদে
0

সুনামগঞ্জের ধর্মপাশায় বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল (শুক্রবার, ২০ নভেম্বর) রাতে উপজেলার সেলবরষ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ অগ্নিকাণ্ডের ঘটনায় কার্যালয়ে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ার পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হঠাৎ কে বা কারা আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে সেখানে থাকা স্থানীয়রা দৌড়ে এসে আগুন নেভাতে সক্ষম হন। তবে এ অগ্নিকাণ্ডে কার্যালয়ের ভিতরে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ার পুড়ে যায়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘বিএনপির কার্যালয়ে কে বা কারা আগুন দিয়েছে— এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

এসএইচ