জেলার বিসিক শিল্পনগরী, আদমজী ইপিজেডসহ বিভিন্ন শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের উপস্থিতি ছিলো স্বাভাবিক। নির্ধারিত সময় অনুযায়ী শ্রমিকরা কর্মস্থলে উপস্থিত হয়ে নিয়মিত কাজ শুরু করেন। কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
এছাড়া নারায়ণগঞ্জের কোথাও এ আন্দোলনকে কেন্দ্র করে পোশাক কারখানা বন্ধেরও খবরও পাওয়া যায়নি।
আরও পড়ুন:
নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, জেলার সব কারখানায় স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। শ্রমিকদের উপস্থিতিও স্বাভাবিক রয়েছে। তবে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ঘাটতি রাখা হয়নি। আগের দিনগুলোর মতো শনিবারও জেলার বিভিন্ন শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
এদিকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির জানান, পোশাক কারখানাগুলোতে স্বাভাবিক পরিস্থিতি থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী ঠিক আগের মতোই নিরাপত্তা জোরদারে মোতায়েন রয়েছে।
এসআরবি, শিল্প পুলিশ ও জেলা পুলিশসহ গোয়েন্দা সদস্যরা নজরদারিতে রয়েছেন। এছাড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও সবকিছু নজরদারি করছেন।





