পোশাক-কারখানা
নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে স্বাভাবিক কর্মপরিবেশ

নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে স্বাভাবিক কর্মপরিবেশ

সাপ্তাহিক ছুটি শেষে আজ (শনিবার, ২১ নভেম্বর) নারায়ণগঞ্জের সব পোশাক কারখানায় স্বাভাবিক কর্মপরিবেশে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। দুই সপ্তাহ আগে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির পর নতুন করে জেলার কোথাও কোনো ধরনের অস্থিরতার খবর পাওয়া যায়নি।

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য ৩৯ কারখানা বন্ধ

গাজীপুরে অনির্দিষ্টকালের জন্য ৩৯ কারখানা বন্ধ

শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুর মহানগরীর ১০টি পোশাক কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জে ৭ প্লাটুন বিজিবি ও ৪ প্লাটুন আনসার মোতায়েন

নারায়ণগঞ্জে ৭ প্লাটুন বিজিবি ও ৪ প্লাটুন আনসার মোতায়েন

নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে। গত সপ্তাহে শ্রমিক বিক্ষোভের ঘটনার পর শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে সাত প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও চার প্লাটুন আনসার ব্যাটালিয়ন। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও পুলিশের টহল। এখনো পর্যন্ত নারায়ণগঞ্জে কোনো পোশাক কারখানা বন্ধের ঘোষণা আসেনি।

গাজীপুরে ২৯ পোশাক কারখানা বন্ধ ঘোষণা, যান চলাচল স্বাভাবিক

গাজীপুরে ২৯ পোশাক কারখানা বন্ধ ঘোষণা, যান চলাচল স্বাভাবিক

শ্রমিক অসন্তোষের প্রভাবে গাজীপুরের বিভিন্ন এলাকায় ২৯টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে শনিবার (১৪ নভেম্বর) রাতে শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা অনুযায়ী ১৩টি বন্ধ এবং আজ (রোববার, ১৫ নভেম্বর) সকালে উদ্ভুত পরিস্থিতিতে ১৬টি কারখানা ছুটি দেয়া হয়। এদিকে সকালে কালিয়াকৈরের মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন একদল শ্রমিক। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেন। এতে যান চলাচল স্বাভাবিক হয়।

স্বাভাবিক হতে শুরু করেছে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল

স্বাভাবিক হতে শুরু করেছে সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল

টানা ছয় দিনের শ্রমিক আন্দোলনের পর অবশেষে স্বাভাবিক হতে শুরু করেছে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ার পরিস্থিতি। আজ (মঙ্গলবার, ১০ নভেম্বর) সকাল থেকেই বিভিন্ন পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা।

সাটুরিয়ায় গভীর রাতে শ্রমিকবাহী বাসে আগুন

সাটুরিয়ায় গভীর রাতে শ্রমিকবাহী বাসে আগুন

মানিকগঞ্জের সাটুরিয়ায় গভীর রাতে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি একটি পোশাক কারখানার শ্রমিকদের আনা-নেয়ার কাজে ব্যবহৃত হতো। আগুনে বাসটি পুড়ে গেলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মজুরি বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভ; লিংক রোড অবরোধের চেষ্টা

মজুরি বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জে শ্রমিক বিক্ষোভ; লিংক রোড অবরোধের চেষ্টা

মজুরি বৃদ্ধির দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন নারায়ণগঞ্জের ফতুল্লার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ (বুধবার, ৪ নভেম্বর) সকাল থেকে ফতুল্লার কাঠেরপুল এলাকায় শ্রমিকরা সড়কে জড়ো হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধের চেষ্টা করেন। এসময় পুলিশের বাধার মুখে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

শ্রমিক অসন্তোষে প্রায় ৬০০ পোশাক কারখানা বন্ধ

শ্রমিক অসন্তোষে প্রায় ৬০০ পোশাক কারখানা বন্ধ

মজুরি বোর্ড গঠনের পরও কাটেনি পোশাকশিল্পের অস্থিরতা। বিজিএমইএ সভাপতির দাবি, শ্রমিক অসন্তোষে আজ বিকেল পর্যন্ত বন্ধ হয়েছে ৬০০ কারখানা। পরিস্থিতির উন্নতি না হলে, শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকপক্ষের। তাদের বক্তব্য, মজুরি নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে বোর্ড গঠনের মধ্য দিয়ে, তাই চূড়ান্ত সিদ্ধান্তের আগেই ভাঙচুর কিংবা বিশৃঙ্খলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

চট্টগ্রামে বন্ধের শঙ্কায় শতাধিক পোশাক কারখানা, ঝুঁকিতে ৫০ হাজার কর্মসংস্থান

চট্টগ্রামে বন্ধের শঙ্কায় শতাধিক পোশাক কারখানা, ঝুঁকিতে ৫০ হাজার কর্মসংস্থান

কমপ্লায়েন্সের শর্তের বেড়াজালে চট্টগ্রামে অস্তিত্ব সংকটে শতাধিক পোশাক কারখানা। এতে পোশাক রপ্তানিতে বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি প্রায় ৫০ হাজার শ্রমিক -কর্মচারী বেকার হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। অথচ সরকারের সহায়তা পেলে এসব কারখানা সহজেই ঘুরে দাঁড়াতে পারে বলে মনে করছেন পোশাক শিল্প মালিকদের সংগঠন- বিজিএমইএ।

আশুলিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দেখতে হাসপাতালে দুই মন্ত্রী, অর্থ সহায়তা প্রদান

আশুলিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের দেখতে হাসপাতালে দুই মন্ত্রী, অর্থ সহায়তা প্রদান

আশুলিয়ার পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সার্বিক খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

নরসিংদীতে ফেব্রিক্স কারখানায় হামলা-চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

নরসিংদীতে ফেব্রিক্স কারখানায় হামলা-চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

নরসিংদীর মাধবদীতে ওয়াকফি নিট ফেব্রিক্স প্রাইভেট লিমিটেড নামের একটি নির্মাণাধীন পোশাক কারখানায় হামলা, চাঁদাবাজি ও প্রতিষ্ঠানের কর্মীদের মারধরের অভিযোগ তুলে এর প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কারখানা কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জে অবৈধভাবে সরকারি রাস্তা কাটায় পোশাক কারখানাকে জরিমানা

নারায়ণগঞ্জে অবৈধভাবে সরকারি রাস্তা কাটায় পোশাক কারখানাকে জরিমানা

নারায়ণগঞ্জ সদর উপজেলার শিবু মার্কেট এলাকায় অনুমতি ছাড়াই সরকারি রাস্তা কাটার দায়ে একটি পোশাক কারখানাকে জরিমানা করা হয়েছে। জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে ‘আবির ফ্যাশন’ নামের প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।