নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণ; দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু

নারায়ণগঞ্জ
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
এখন জনপদে
2

নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক দগ্ধ হওয়ার ঘটনা ঘটে। পরে তোদের মধ্যে পাশা নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ (শনিবার, ২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিস্ফোরণে পাশার শরীরের ৮৭ শতাংশ পুড়ে গিয়েছিলো। এ ঘটনায় দগ্ধ অপর শ্রমিক রঞ্জিতও গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার আজ দুপুরে পাশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, শুক্রবার (২০ নভেম্বর) রাত সোয়া ২টার দিকে ফতুল্লার ইসদাইর এলাকার রতন ডাইং কারখানায় এ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কারখানাটির দুই শ্রমিক রঞ্জিত ও পাশা দগ্ধ হন।

আরও পড়ুন:

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে রতন মিয়ার মালিকানাধীন কারখানাটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এসময় কারখানার ভেতরে ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশ দেখতে পান তারা। পরে সেখান থেকে দগ্ধ অবস্থায় দুই শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

হাসপাতালের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ অবস্থায় দুই শ্রমিককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ পুড়ে গিয়েছিলো। দু’জনেরই শ্বাসনালি ক্ষতিগ্রস্ত (ইনহেলেশন ইনজুরি) হয়েছিলো। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছিলো। তবে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে পাশার মৃত্যু হয়।

এসএইচ