যশোর সীমান্তে ১১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

জব্দকৃত চোরাচালানি পণ্য
অপরাধ
এখন জনপদে
0

যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১১ লাখ ৫৪ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কম্বল, চাদর, কসমেটিকসসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ (রোববার, ২২ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৯৫টি শাড়ি, ২০টি কম্বল, ১৬টি চাদর, আধা কেজি জিরা, ১৫ প্যাকেট ফুচকা, ৭ কেজি কিসমিস, ১ কেজি আমসত্ত্ব, ২৮ পিস চকলেট এবং ৫৭৫টি কসমেটিকস সামগ্রী।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযানে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।

এএইচ