রোববার কুড়িলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অভিযানে যায় সংস্থাটির সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলামের নেতৃত্বে একটি টিম। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রতিদিন এক লাখ গাড়ি চললেও টোলে ৮০ হাজারের কম দেখানোর অভিযোগে অভিযান চালিয়েছে দুদক।
সংস্থাটির জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিচালনার ক্ষেত্রে চীনা প্রতিষ্ঠানের সাথে সেতু কর্তৃপক্ষের চুক্তিতে দুর্বলতা রয়েছে। যদিও বর্তমানে এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিচালনার দায়িত্বে থাকা চীনের চায়না শ্যানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপ এবং সিনোহাইড্রো করপোরেশনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।





