প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেনকে টুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। এ জেলায় দায়িত্ব দেয়া হয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার আমিরুল ইসলামকে।
লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকেও টুরিস্ট পুলিশে দেয়া হয়েছে। সেখানে দায়িত্ব দেয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার হারুন অর রশিদকে। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মো. তৌহিদুল আরিফকে নড়াইলের পুলিশ সুপার করা হয়েছে।
খুলনা জেলার পুলিশ সুপার সরকার ওমর ফারুককে ঢাকার পুলিশ স্টাফ কলেজে পাঠানো হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন এপিবিএনের খান মুহাম্মদ আবু নাসের।
ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে খাগড়াছড়ি জেলার মহালছড়ির এপিবিএনের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিন। আর গাইবান্ধা পুলিশ সুপারের দায়িত্ব পাচ্ছেন ঢাকার স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম।
খুলনা মহানগর পুলিশের উপকমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ কার্যালয়ে বদলি করা হয়েছে।
এপিবিএনের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে চট্টগ্রাম মহানগর পুলিশে আর নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম যাচ্ছেন পিবিআইতে। নওগাঁ জেলার পুলিশ সুপারের দায়িত্ব পাচ্ছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার ছুফি উল্লাহ।
আগের দিন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. সাজ্জাদুর রহমানসহ পুলিশের ১৪ কর্মকর্তার দায়িত্বে রদবদল এনেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।





