আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) বিশাল এ মাছটি কলাপাড়ার মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হয়। এসময় প্রকাশ্যে নিলামে ৩৬ হাজার টাকায় মাছটি কিনে নেয় মৎস্য ব্যবসায়ী রুবেল ঘরামী। এসময় দেখতে ভিড় করে উৎসুক মানুষ।
জানা গেছে, এফ.বি সালমা করিম নামের একটি মাছ ধরার ট্রলারের জেলেদের জালে মাছটি ধরা পড়ে। পরে মহিপুর মৎস্য বন্দরে আখি ফিস ও তহুরা ফিস প্রতিষ্ঠানের মাধ্যমে মাছটি ব্যবসায়ী রুবেল ঘরামী ৬৬৬ টাকা কেজি দরে ৩৬ হাজার টাকায় কিনে নেন।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘স্থানীয়ভাবে এটি তবল মাছ ট্রেভ্যালি মাছ নামে পরিচিত। কুয়াকাটা অঞ্চলে এটি তবলি, বগা কিংবা খাঁদিয়া নামেও পরিচিত। মাছটি সুস্বাদু, প্রোটিনসমৃদ্ধ এবং তুলনামূলক কম কাঁটাযুক্ত। ভোক্তাদের কাছে এর ব্যাপক চাহিদা রয়েছে।’
তিনি বলেন, ‘এছাড়া তবল মাছ ক্যারাঙ্গিডি পরিবারের সামুদ্রিক মাছ। এ প্রজাতির বড় আকারের মাছ ধরা পড়া বঙ্গোপসাগরের সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্যও ভালো লক্ষণ। এ মাছ আকারে অনেক বড় হয়।’





