পাবনায় ৭০২ ভোটকেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

৭০২ কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম
রাজনীতি , সংসদ নির্বাচন
এখন জনপদে
0

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ৯টি উপজেলায় পাঠানো হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় থেকে সব উপজেলা পরিষদ থেকে নির্বাচনে ব্যবহৃত ভিন্ন সরঞ্জামাদি পাঠানো হয়।

জেলা নির্বাচন অফিসের তথ্য মতে, জেলার ৯টি উপজেলা, ১১টি থানার ৭৪টি ইউনিয়ন ও ৯টি পৌরসভায় ৭০২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হবে।

আরও পড়ুন:

জেলায় মোট ভোটার ২২ লাখ ৯৩ হাজার ৬১১ জন। পুরুষ ভোটার ১১ লাখ ৪৪ হাজার ৯১৩ জন ও নারী ভোটার ১১ লাখ ২৯ হাজার ৩৭৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৭ জন।

এছাড়া সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার ভিডিপি সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে।

এএম