রাজশাহীর বাজারে উঠেছে আগাম শীতকালীন সবজি, দামে স্বস্তি

রাজশাহী
রাজশাহীর সবজিবাজারের ছবি
বাজার , কাঁচাবাজার
এখন জনপদে
0

রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন বিভিন্ন ধরনের সবজি। আজ (শুক্রবার, ৬ নভেম্বর) ছুটির দিনে মৌসুমি এসব সবজির সরবরাহ বেশি থাকায় দাম কমেছে কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। বিশেষ করে টমেটো, শিম, বেগুন,মুলার দাম কমেছে কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত।

সকালে নগরীর সাহেববাজার মাস্টারপাড়া কাঁচাবাজারে দেখা যায়, বাজারে শীতকালীন সবজি উঠেছে সঙ্গে সরবরাহ বেশি থাকায় দাম কমেছে।

বাজারে আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০ টাকা, বেগুন ৪০, ঢেঁড়স ৪০, পটল ২০, ফুলকপি ৩০, শসা ৬০, মুলা ১৫ থেকে ২০ এবং পেঁপে ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া করলা ৭০ টাকা, শিম ৬০, কাঁচা মরিচ ৬০ থেকে ৭০, বরবটি ৪০ কেজি দরে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে শীতকালীন সবজির সরবরাহ ধীরে ধীরে বাড়ছে। অনেক সবজির উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক হচ্ছে। এ কারণে সবজির দাম কমেছে। সরবরাহ আরও বাড়লে এসব সবজির দাম আরও কমে আসবে।

বাজারে আসা ক্রেতারা জানান, শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করায় বৈচিত্র্য বাড়ছে। ফলে সবজির দাম এখন ক্রেতাদের নাগালের মধ্যে।

এফএস