সিংগাইরে ৪৫০ পিস ইয়াবাসহ ৮ মামলার আসামি গ্রেপ্তার

মানিকগঞ্জ
আটক সাইদুর রহমান তারেক
এখন জনপদে
অপরাধ
0

মানিকগঞ্জের সিংগাইরে অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবাসহ সাইদুর রহমান তারেক (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল (রোববার, ২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের নুরুল ইসলামের নির্মাণাধীন বাড়ির দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া সাইদুর রহমান তারেক তালেবপুর ইউনিয়নের ইসলামনগর গ্রামের রহিজ উদ্দিনের ছেলে।

আরও পড়ুন:

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারেকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদকসহ মোট আটটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। রোববারের অভিযানে তারেককে আটক করার পর দেহ তল্লাশি চালিয়ে ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সিংগাইর থানার এসআই রেজাউল করিম বলেন, ‘তারেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পরে তাকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।’

এসএস