ময়মনসিংহে নিখোঁজ শিশুর মরদেহ প্রতিবেশির রান্নাঘর থেকে উদ্ধার

মরিয়ম আক্তার
এখন জনপদে
অপরাধ
0

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজ মরিয়ম আক্তার (৪) নামের এক শিশুর মরদেহ প্রতিবেশির রান্নাঘরের চুলার ভেতর থেকে উদ্ধার করেছে পুলিশ। চার বছরের মরিয়ম আক্তারকে গতকাল (বৃহস্পতিবার, ২০ মার্চ) দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না।

পরিবারের সদস্যরা দিনভর খোঁজাখুঁজির পর ইফতারের আগমুহূর্তে প্রতিবেশির বাড়ির রান্নাঘরের চুলার ভেতর তার মরদেহ দেখতে পান।

পুলিশ জানায়, শিশুটির গলায় থাকা রুপার চেইন ছিনিয়ে নিতে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। পরে মরদেহটি চুলার ভেতরে লুকিয়ে রাখা হয়।

আরও পড়ুন:

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক কিশোর ও তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। হেফাজতে নেয়া দু’জন হলেন- সাদ্দাম মিয়া (৩৮) ও তার ছেলে ইয়াছিন মিয়া (১৬)। তারা মরিয়ম আক্তারের প্রতিবেশি।

ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসএস