শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অন্তত ১৫

অভিযুক্তদের আটক করেছে পুলিশ
এখন জনপদে
অপরাধ
1

শরীয়তপুরের নড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

আজ (সোমবার, ২৩ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার রাজনগর তালতলা এলাকায় হাফিজ ভূঁইয়া ও রুবেল কাজী গ্রুপের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়।

আরও পড়ুন:

এসময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত আটটি বসতঘর ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে।

এসএস