ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ
নিহতের মরদেহ ঘিরে স্থানীয়দের ভিড়
এখন জনপদে
0

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় এক বাইসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) সকালে শহরের বাইপাস এলাকার আইয়ুব মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের ভুটিয়ারগাতি এলাকার নির্মাণ শ্রমিক সিরাজুল ইসলাম বাইসাইকেলে কাজে যাচ্ছিলেন। পথে আইয়ুব মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।

সেসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসএইচ