চট্টগ্রামে যৌথবাহিনীর অভিযানে ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ

চট্টগ্রাম
যৌথবাহিনীর অভিযানে জব্দকৃত অবৈধ জাল
এখন জনপদে
অপরাধ
0

চট্টগ্রামের কর্ণফুলী নদী তীরবর্তী এলাকায় বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড এক যৌথ অভিযানে ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে। গতকাল (রোববার, ১৯ এপ্রিল) বিকেলে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এলাকার ‘সি হার্ট’ গোডাউনে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

পরে আজ (সোমবার, ২০ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন এবং জাটকা নিধন প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায়, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথ অভিযান পরিচালনা করে।’

আরও পড়ুন:

আইএসপিআর জানায়, এক গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকায় নদী তীরবর্তী স্থানে কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাছ ধরার অবৈধ জাল মজুদ করে আসছিলো— এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থলে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা মালিকানাবিহীন দুটি ট্রাক থেকেও উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়। অভিযানে সর্বমোট ৩২ লাখ ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩১২ কোটি টাকা। অভিযান শেষে জব্দকৃত জালসমূহ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এসএইচ