মানিকগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মানিকগঞ্জ
গ্রেপ্তার ৩ আসামি
এখন জনপদে
অপরাধ
0

মানিকগঞ্জ সদর উপজেলার সাতানী এলাকায় অভিযান চালিয়ে ১১৫ পিস ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩৪ হাজার ৫০০ টাকা।

আজ (রোববার, ৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মানবেন্দ্র বালো।

এর আগে, শনিবার (৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার সাতানী গ্রামের মোস্তফা হোসেনের পরিত্যক্ত বসতবাড়ির খোলা বারান্দা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— সদর উপজেলার সাতানী গ্রামের আব্দুল বাতেনের ছেলে সাইফুল ইসলাম শরীফ (৩৩), মৃত কাইয়ুম বেপারীর ছেলে শাহ আলম (২২) এবং ইসলাম বেপারীর ছেলে হাফিজুর রহমান (২২)।

আরও পড়ুন:

পুলিশ জানায়, এসআই অভিজিৎ চৌধুরীর নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সাইফুল ইসলাম শরীফের কাছ থেকে ১০০ পিস, শাহ আলমের কাছ থেকে ৮ পিস এবং হাফিজুর রহমানের কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩৪ হাজার ৫০০ টাকা।

পরিদর্শক মানবেন্দ্র বালো বলেন, ‘গ্রেপ্তার সাইফুল ইসলাম শরীফের বিরুদ্ধে এর আগে চারটি মাদক মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’

এসএইচ