কুমিল্লায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক ১৯

কুমিল্লা
পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর
এখন জনপদে
অপরাধ
2

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের পর হাইওয়ে পুলিশের ওপর হামলা ও তাদের গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে আটক করেছে পুলিশ। আজ (বুধবার, ১০ জুন) দুপুর ২টার দিকে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান এখন টিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকাল ১১টায় হামলার ঘটনার পর থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানে এ ঘটনার সঙ্গে জড়িত ১৯ জনকে আটক করা হয়। তবে আটকদের নাম জানাননি পুলিশের ই কর্মকর্তা। এ ঘটনায় বিকেল ৩টায় কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং করা হবে।

এর আগে মঙ্গলবার সকাল ১১টায় ময়নামতি হাইওয়ে থানার একটি টহল দল মহাসড়কে চলাচলরত কয়েকটি অবৈধ থ্রি-হুইলার আটক করে। এ সময় ৩০ থেকে ৩৫ জনের একটি সংঘবদ্ধ দল পুলিশের কাজে বাধা দেয় এবং একপর্যায়ে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পিটিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এতে টহল গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

এএইচ