গতকাল (সোমবার, ১৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর উত্তর আউচপাড়া এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন— নরসিংদী জেলার মাধবদী উপজেলার চর দিঘলদী গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে আনোয়ার হোসেন (৩৬) ও একই এলাকার মৃত আমির হোসেনের ছেলে শাওন (২৬)। তারা টঙ্গীর আউচপাড়া এলাকার আক্কেল আলী সড়কের বাবর গাজীর বাসার নিচ তলায় একটি ফ্ল্যাটে ভাড়ায় বসবাস করতেন।
টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ‘উত্তর আউচপাড়ার একটি বাসায় দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা চলছে এমন তথ্যের ভিত্তিতে কয়েকদিন যাবত নজরদারি রাখা হচ্ছিলো। সোমবার রাতে ওই বাসায় মাদক বেচকেনার সংবাদ পেয়ে অভিযান চালাই।
আরও পড়ুন:
‘অভিযানকালে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করতেই ইয়াবার গন্ধ পাওয়া যায়। একপর্যায়ে তল্লাশি চালিয়ে একটি কক্ষ থেকে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৫৮ লাখ টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বিষয়টি তাৎক্ষনিক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানো হলে তারা ঘটনাস্থলে ছুটে আসেন।’
গ্রেপ্তাররা দীর্ঘদিন যাবত কক্সবাজার থেকে মাদকের চালান নিয়ে এসে টঙ্গীর বিভিন্ন এলাকার মাদক কারবারিদের হাতে পৌঁছে দিতো বলেও জানান তিনি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. বেলায়েত হোসেন জানান, গ্রেপ্তাররা সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের সঙ্গে আরও যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।





