আজ (রোববার, ২৮ জুন) ভোরে বাঞ্ছারামপুর উপজেলার কড়ইকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের সাবুদ্দিনের ছেলে।
এর আগে, গত ২৪ জুন বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বাজারে একটি ছাগলকে মোটাতাজা দেখাতে জোরপূর্বক পাইপ দিয়ে পানি খাওয়ানোর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় অবলা প্রাণির সঙ্গে এমন নির্মমতায় তার শাস্তির দাবি জানান স্থানীয়রা। এর জেরে গতকাল (শনিবার, ২৭ জুন) সন্ধ্যায় চাঁন বাদশার সহযোগী শাহাদাৎকে আটক করে পুলিশ। এরপর আজ ভোরে চাঁন বাদশাকে আটক করা হয়।
আরও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমান জানান, ফেসবুকে ভিডিও দেখার পর তদন্তে নামে পুলিশ। পরে অভিযুক্ত ছাগল মালিক চাঁন বাদশাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, গত বুধবার (২৪ জুন) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের রূপসদী বাজারে একটি ছাগলকে পাইপ দিয়ে অতিরিক্ত পানি খাইয়ে মোটাতাজা করার চেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর গা ঢাকা দেন অভিযুক্ত ব্যবসায়ী চাঁন বাদশা।
ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, চাঁন বাদশা তার দুই পায়ের মাঝখানে ছাগলটির মুখ চেপে ধরে আছেন। আরেকজন পাইপের মধ্যে পানি ঢালছেন।
অভিযুক্ত চাঁন বাদশার ভাতিজার বরাতে জানা যায়, গ্রাম থেকে ছাগল কিনে নিয়ে বাজারে বিক্রি করেন চাঁন বাদশা। মালিক বদলের পর ছাগল খাবার খেতে না চাওয়ায় ছাগলকে রোগাক্রান্ত মনে হয় এবং এ কারণেই পানি খাইয়ে মোটাতাজা করা হয়।





