নিহত ছানোয়ার হোসেন সদর উপজেলার কৃষ্ণপুর নতুন পাড়া গ্রামের মো. আবু হানিফের ছেলে।
অপরদিকে গ্রেপ্তারকৃত হলেন— ওই গ্রামের সোনা মিয়ার ছেলে নাছির আহমেদ বাবু (৩০), মৃত জেলহাজের ছেলে সোনা মিয়া (৫৫) ও মৃত জাফর ফকিরের ছেলে মতিয়ার (৪২)।
আজ (সোমবার, ২৯ জুন) বিকেলে আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন:
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সন্ধ্যায় নিজের গাছ থেকে কাঁঠাল পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে জগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে তাদের হামলায় ছানোয়ার হোসেন গুরুত্বর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ছানোয়ারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় ছানোয়ারের ভাই আব্দুল মজিদ বাদী হয়ে গ্রেপ্তারকৃত তিন জনসহ ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও তিনজনের নামে মামলা দায়ের করেন।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে ছানোয়ারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’





