পাবনায় বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৭

ডিবি হেফাজতে গ্রেপ্তার আসামিরা
এখন জনপদে
অপরাধ
1

পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে একটি বিদেশি পিস্তল ও পাচঁ রাউন্ড গুলিসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (রোববার, ৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার ছুফি উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টার সময় পাবনা ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারে গোয়ার্স মার্কেটে গোয়েন্দা শাখার একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মার্কেটের ভেতরে অবস্থানরত ৭ জন ব্যক্তি পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

আরও পড়ুন:

পরবর্তীতে তাদের দেখানো ও স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থলে থাকা একটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলিসহ তাদের ব্যবহারকৃত দুটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

আটকরা হলেন— সদর উপজেলার হিমায়েতপুর পূর্ব পাড়ার ইকবাল হোসেন ইমন (৩১), ভবানীপুর রতনপুরের নাজমুল হাসান (৩০), ঈশ্বরদীর সলিদপুর কাঠালবাড়ি এলাকার সজীব (২৭), সলিমপুর জয়নগর জয়নগরের তুষার ইমরান (৩৩), আওতাপাড়ার জনি ইসলাম (৩০) ও রতন ইসলাম (১৯) এবং সাজাদুর রহমান (২১)। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

এসএইচ