গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল (রোববার, ৫ জুলাই) ছিনতাইয়ের প্রস্তুতির সময় র্যাব তাকে আটক করে। র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস আজ এ তথ্য জানান।
র্যাব জানায়, আটক মো. টিপু সন্ত্রাসী গ্রুপ চুয়া সেলিমের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মোহাম্মদপুর থানার মামলা নম্বর-২৭।—বাসস





