নরসিংদীতে মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মাদকবিরোধী অভিযানে কারাদণ্ডপ্রাপ্তরা
এখন জনপদে
অপরাধ
0

নরসিংদীর রায়পুরায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ (মঙ্গলবার, ২১ জুলাই) দুপুর থেকে বিকেল অব্দি উপজেলার রাধানগর ইউনিয়নের পীরপুর মাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদীর ‘ক’ সার্কেলের পরিদর্শক সাহিদা বেগম। এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযানে সহায়তা করেন।

আরও পড়ুন:

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মাজার এলাকায় মাদকসহ (গাঁজা) পাঁচজনকে আটক করা হয়। পরে আদালত উপজেলার মির্জাপুর ইউনিয়নের কড়ইতলা-পিরিজকান্দি এলাকার মো. আলমগীরকে (৩২) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, বড়চর এলাকার মো. অলি মিয়া (৩৫) ও বেলাবো উপজেলার কাঙ্গালিয়া গ্রামের মো. ফারুককে (৪২) দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড, রায়পুরা পৌরসভার শ্রীরামপুর উত্তরপাড়া এলাকার রাসেলকে (২৪) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং রাধানগর ইউনিয়নের সাহেরচর এলাকার মো. লিটনকে (৪৩) পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ইউএনও মো মাসুদ রানা বলেন, ‘মাদকের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

এসএস