নেত্রকোণায় ৭৪০ বোতল ফেনসিডিলসহ বাবা-মেয়ে আটক

ফেনসিডিলসহ বাবা-মেয়ে আটক
এখন জনপদে
অপরাধ
0

নেত্রকোণার দুর্গাপুরে ৭৪০ বোতল ফেনসিডিলসহ মাদককারবারি বাবা-মেয়েকে আটক করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ৩০ জুলাই) দুপুরে উপজেলার বাগিচাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এর আগে এক বাড়ি থেকে ফেনসিডিলগুলো জব্দ করে। পুলিশ এই মাদক ব্যবসায় জড়িত কারবারি স্থানীয় শফিকুল ইসলাম (৫৬) ও তার মেয়ে নাজমুন নাহার খানমকে (২৩) আটক করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (বুধবার, ২৯ জুলাই) মাদক হওয়া আটক জলিল নামের এক ট্রাক চালকের বাড়ির ভেতরে গোয়াল ঘরে অভিযান চালায়।

মাদকের বড় চালান আছে এমন খবরে তার গোয়াল ঘরে থাকা বস্তায় ভরা ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। পরে এই মাদকের মালিক ওই এলাকার শফিকুল ও তার মেয়েকে আটক করে।

আরও পড়ুন:

পুলিশ জানায় মোট ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল যার আনুমানিক মূল্য প্রতি বোতল ৪ হাজার টাকা করে মোট ২৯ লাখ ৬০ হাজার টাকা। যা পরবর্তীতে ধ্বংস করা হবে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান দুর্গাপুর থানার ওসি।

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, ‘তারা গত বুধবার রাতে একটি ট্রাক কাস্টমাইজ করে ফেনসিডিল রাখা অবস্থায় জব্দ করা হয়। ওই মাদকের অনুসন্ধানে খবর পাই আটক ওই চালকের বাড়িতে আরও মাদক রয়েছে। এমন খবরে আমরা অভিযান পরিচালনা করে ৭৪০ বোতল ফেনসিডিল জব্দ করেছি। দুই বাবা মেয়েকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।’

এসএস