আজ (বুধবার, ১২ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানে নিউ হাই কেয়ার ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘদিন ধরে চিকিৎসক ডা. আশরাফ উজ্জ জামান হামিমের স্বাক্ষর জাল করে বিভিন্ন ক্লিনিক্যাল রিপোর্ট প্রদান করে আসছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের ল্যাব সিলগালা করে দেয়া হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ‘ভোক্তাদের সঙ্গে প্রতারণা বা চিকিৎসা সংক্রান্ত রিপোর্টে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’





