ঝিনাইদহ সীমান্তে বিজিবির অভিযানে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার

ঝিনাইদহ
ভারতীয় মদ উদ্ধার
এখন জনপদে
অপরাধ
0

​ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর) ভোরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল আনুমানিক ৫টা ৫৫ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ কুসুমপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়।

সীমান্ত পিলার-৬১/২০-আর থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১৫০ গজ ভেতরে পিপুলবাড়িয়া গ্রামের মো. মিজান মেম্বারের একটি কলাবাগানে এই অভিযান চালানো হয়।

আরও পড়ুন:

​নায়েব সুবেদার মো. হারুন অর রশিদের নেতৃত্বে পরিচালিত ওই মাদকবিরোধী নিয়মিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে এসময় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

​মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা মাদকের বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।’

এসএস