শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার

মৌলভীবাজার
গ্রেপ্তার হওয়া তিনজন
এখন জনপদে
অপরাধ
0

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা রঙের পাজেরো জীপ গাড়িও জব্দ করা হয়।

পুলিশ জানায়, আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) ভোর ৪টা ৩০ মিনিটে শ্রীমঙ্গল থানাধীন ৮ নম্বর কালীঘাট ইউনিয়নের ভুরভুরিয়া চা বাগানস্থ বিটিআরআই সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো— শাহ আলম (৩৮), সালাউদ্দিন (২৯), এবং মো. আলী হোসেন (৩৯)।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন:

ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করে দেহ তল্লাশি করা হলে একটি দেশিয় তৈরি রামদা, একটি লোহার তৈরি বোল্ট কাটার এবং একটি স্টিলের তৈরি এসএস রড উদ্ধার করা হয়।

এছাড়া ঘটনায় ব্যবহৃত সাদা রঙের পাজেরো জীপ গাড়ি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও জানায় পুলিশ।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পুলিশ বাদী হয়ে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করেছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এসএস