গ্রেপ্তাররা হলো— জমির মিয়া (৩০), জিলু মিয়া (২৭) এবং মো. নুর হোসেন (২৯)।
পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে হরিণছড়া চা বাগানের বাসিন্দা জমির মিয়ার বসতঘরে বিদেশি মদ ক্রয়-বিক্রয় করা হচ্ছে বলে জানতে পারে পুলিশ।
পরে শ্রীমঙ্গল থানার এসআই (নিরস্ত্র) সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করে। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে জমির মিয়ার বসতঘর থেকে ২১ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারদের কাছে উদ্ধারকৃত মদের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজসে বিক্রয়ের উদ্দেশ্যে বিদেশি মদ নিজেদের কাছে রাখার কথা স্বীকার করে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।





