আজ (শুক্রবার, ২ অক্টোবর) ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করে তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রাত আনুমানিক ১১টা ২০মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এভসেকের সহায়তায় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট ওবায়দুর রহমানকে জিহ্ঝাসাবাদ করে। এতে প্রাপ্ত তথ্য অনুযায়ী আরও একজন যাত্রীকে আটক করা হয়।
এনবিআর জানায়, উদ্ধারকৃত স্বর্ণসহ জড়িতের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনের অধীন কার্যক্রম চলমান রয়েছে।





