আজ (রোববার, ১৮ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি)।
বিজিবি জানায়, শ্রীবরদী উপজেলার কুমারঘাতি সীমান্ত এলাকায় চোরাকারবারীরা অভিনব কৌশল অবলম্বন করে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছিল।
এমন গোপন সংবাদের ভিত্তিতে ৩৯ বিজিবির একটি বিশেষ টহল দল সেখানে অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মালামাল ফেলে সটকে পড়ে।
আরও পড়ুন:
পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ৩৮ হাজার টাকা সমমূল্যের ৯৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
এ বিষয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালানি মালামাল পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতে এই কঠোর নজরদারি ও দায়িত্ব পালন অব্যাহত থাকবে।





