নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ
নিহত রিপনের মরদেহ
এখন জনপদে
অপরাধ
3

নারায়ণগঞ্জে রিপন মিয়া (৪৫) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল (রোববার, ১৯ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়। নিহত রিপন ভোলাব ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি ছিলেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, একটি ওয়াজ মাহফিলের পোস্টারে নাম না দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিলো। এরই জেরে গতকাল রাত ১১টার দিকে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে একদল লোক রিপন মিয়ার ওপর হামলা চালায়। এসময় তাকে কুপিয়ে হত্যা করা হয়।

আরও জানা যায়, দু’পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিলো। এদিকে নিহত রিপনের পরিবারের অভিযোগ, ৬০ থেকে ৭০ জনের একটি দল রিপনের ওপর এ হামলায় অংশ নেয়।

‎এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। একইসঙ্গে তারা ভবিষ্যতে এ ধরনের সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন আহমেদ বলেন, ‘এ বিষয়ে থানায় এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তবে ঘটনাস্থলে আমি পুলিশ পাঠিয়েছি এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

এসএইচ