গতকাল (সোমবার, ২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ট্রাক টার্মিনালের পূর্ব পাশের বাউন্ডারি ওয়ালের পেছনের ড্রেনে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, শটগানটি ২০২৪ সালের গণ-আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি হতে পারে। তবে কে বা কারা অস্ত্রটি সেখানে ফেলে রেখেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় ড্রেনের মধ্যে শটগানটি পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করা অস্ত্রটি সাধারণত পুলিশ সদস্যরা ব্যবহার করে থাকেন। তবে এটি পুলিশের ব্যবহৃত অস্ত্র কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও জানান, অস্ত্র উদ্ধারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।





